কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

কিশোরগঞ্জে করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনির নামের এক কৃষককে কুপিয়ে হত্যার মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. জালাল উদ্দিন। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন আলী আজগর আকন্দ শওকত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মুখলেছ, কামরুল ও রানা; মজিবুর রহমানের ছেলে শামীম মিয়া, আরিফ ও আমিনুল; মৃত রজব আলীর ছেলে মজিবুর রহমান ও হাবিবুর রহমান; মৃত রহমানের ছেলে ফাইজুল, ফাইজুলের ছেলে মনির; ছয়ব আলীর ছেলে হাদিস, মৃত হাবিলের ছেলে শাহীন এবং রাশিদ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই একে অপরের আত্মীয়।

মামলার বিবরণে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের কৃষক মনির মিয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্তদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০২০ সালের ১০ এপ্রিল জমির সীমানা নির্ধারণের সময় তর্কাতর্কির একপর্যায়ে মনিরের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান দণ্ডপ্রাপ্তরা। পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ১২ এপ্রিল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন করিমগঞ্জ থানার ইন্সপেক্টর নাহিদ হাসান সুমন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর