ফরিদপুরে ইজিবাইক উল্টে কলেজছাত্র নিহত, আহত ৫

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আরও পাঁচজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজের সামনে নয়রশি এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত মোস্তাফিজুর রহমান ওরফে মাহফুজ মাতুব্বর (১৭) ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলো- ফারুক হোসেন (২৫), ইব্রাহিম (৪২), সাদিয়া (১৯), শাহজাহান (৪৮), আল আমিন (২১)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘সকালে মাহফুজ প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে সদরপুর আসার পথে নয়রশি এলাকায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে মাহফুজসহ পাঁচজন আহত হয়।’

ওসি আরও বলেন, ‘তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তারা সবাই চিকিৎসাধীন।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর