উত্তরবঙ্গগামী বাসটিতে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, জানালেন সেই নারী 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাকে নিয়ে ধর্ষণের সংবাদ প্রচার হয়েছে সেই গৃহবধূই ঘটনাটিকে গুজব বলছেন। মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তিও দাবি করছেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি রাতে চলন্তবাসে ডাকাতির সময় নারী যাত্রীর শ্লীলতাহানির খবর প্রচার হয় গণমাধ্যমে। 

১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে। বাসের এক নারীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচার হয়। তবে, যে নারীকে ধর্ষণের শিকার বলা হয়েছে, নওগাঁর ওই গৃহবধূ বলছেন সবই গুজব। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার সঙ্গে তেমন (ধর্ষণ) কোনো ঘটনা ঘটেনি। আমার হাত থেকে চুরি বের করার সময় হাতে আঘাত পাই। তখন আমি একটু কান্নাকাটি করছিলাম। এ ঘটনায় তারা ভেবেছে যে, আমাকে ধর্ষণ করা হয়েছে। এটা কীভাবে সম্ভব। আমার সঙ্গে আমার দাদা ছিল।’

মিথ্যা খবরে সম্মানহানির জন্য গুজব প্রচারকারীদের শাস্তি দাবি করেছেন ওই নারী। তিনি বলেন, ‘এটা যারা প্রচার করল। যেসব মিডিয়ারা এটা ছাড়ছে তাদের কাছে প্রশ্ন, আমার কাছে তারা না এসে কীভাবে এ কথাগুলো ছাপায়। আমার সঙ্গে যেটা ঘটেনি তা কেন বলা হলো। আমি এর বিচার চাই।’

বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহেনা বেগম জানান, সেদিন ডাকাতি হলেও বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি।   

ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন বাসযাত্রী নাটোরের ওমর আলী। 

ডাকাতির শিকার রাজশাহীগামী সেই বাস। ফাইল ছবি এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রাথমিকভাবে আমাদের কাছে এখন এটুকু পরিষ্কার হয়েছে যে, বাসে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।’ 

মামলায় এ পর্যন্ত প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫ জনকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর