কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির শ্যালক জামায়াতের সংসদ সদস্য প্রার্থী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মনোনীত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) প্রফেসর ডা. জিহাদ খান। 

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য এবং রাজধানীর ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকার সন্তান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী কর্নেল (অব.) প্রফেসর ডা. জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানকে মনোনীত করা হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে জেলার সবগুলো, মানে ছয়টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা শেষ হলো। আগে জেলার পাঁচটি আসনে যাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছিল তারা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন।’

এক প্রশ্নের জবাবে জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘একই পরিবারে দুই ভাই দুই দল থেকে নির্বাচন করেন এমন নজির আমাদের দেশে বহু আছে। কর্নেল (অব.) প্রফেসর ডা. জিহাদ খান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এটা সত্যি। এতে কোনো সমস্যা নেই, কারণ তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য এবং খুবই গুণী মানুষ। চিকিৎসা সেবায় তার অনেক অবদান রয়েছে, এখনো সেবা দিয়ে যাচ্ছেন।’

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর