নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাবেন: ডিএমপি কমিশনার

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আমরা আপনাদের সাথে আছি।’

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কমিশনার বলেন, ‘তারাবির সময় আপনারা মসজিদে দেড়-দুই ঘণ্টা থাকেন। সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকে। এই সময় আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান একটু সযত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আশা করছি, ১৫ রমজানের পরে ঢাকার অনেক মানুষ নিকট আত্মীয়দের সাথে ঈদ উদযাপন করতে চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানাতে চাই, আপনাদের অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন, তখন বাড়ি, ফ্ল্যাট-দোকান-ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি।’ 

পুলিশের স্বল্পতা আছে জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের অনেক পুলিশ সদস্যও ছুটিতে যাবেন। যারা ব্যারাকে থাকেন, তাঁরাও ঈদে বাড়ি যেতে চান। এরপরও আমি তাঁদের বুঝিয়ে বলব, যেহেতু ঢাকাবাসী ঈদে যাবে, সেহেতু আপনারা পরে ছুটিতে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। আমি ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর