মুন্সিগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল কৃষকের

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. কামাল শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মালখানগর-ইছাপুরা সড়কের মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি নামক এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত কৃষক মো. কামাল শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে ব্যাটারিচালিত একটা অটোরিকশায় টমেটো নিয়ে ঢাকার একটি পাইকারি আড়তে যাচ্ছিলেন কৃষক কামাল শেখ। গাড়িটি সিরাজদিখান উপজেলার কাকালদি এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কামাল শেখ নিহত হন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা নিয়ে গেছে।’

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর