নবাবগঞ্জে বাবার বন্ধুর ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, অভিযোগ মায়ের

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে শিশুটি।

শিশুটির পরিবারের অভিযোগ, নাজিম খান নামের শিশুটির বাবার এক বন্ধু এই ধর্ষণে জড়িত। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। 

শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চা স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। গতকাল বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে বাড়ির উঠানে খেলা করছিল সে। ধর্ষক নাজিম খান আমার বাচ্চার বাবার বন্ধু। তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়ই সে আমাদের বাড়িতে আসত। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার বাচ্চাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে নাজিম। পরবর্তীতে বাচ্চার চিৎকার শুনে স্থানীয় লোকজন ধর্ষককে আটক করে পুলিশে দেয়। পরে আমরা ওরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে ওই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে পরীক্ষার জন্য হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। ওই শিশুর পরিবারে কাছ থেকে জানা গেছে ধর্ষককে আটক করেছে নবাবগঞ্জ থানার পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর