নবাবগঞ্জের সেই বিএনপি নেতা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন: পুলিশ

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম

ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অভিমানে আত্মগোপনে ছিলেন বিএনপির এই নেতা।

আজ বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা নিখোঁজ পান্নুকে উদ্ধার করে পুলিশ। দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে নিখোঁজ পান্নুকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা-পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন।

এর আগে ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপির এ নেতা। ১০ জানুয়ারি তাঁর ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর