দৌলতদিয়া-পাটু‌রিয়ায় চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম

নির্বিঘ্নে ফেরিতে বাস ও যানবাহান পারাপার হচ্ছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন প‌রিবা‌রের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছে যা‌ত্রীরা। 

আজ শ‌নিবার সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় দেখা দেখা গে‌ছে। ত‌বে ভোগা‌ন্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছে ঘরমুখী মানুষ ও যানবাহন।

সরেজমিন গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি ও লঞ্চ দৌলতদিয়ায় ছেড়ে আসছে প্রতিটা লঞ্চ ও ফেরিতে চোখে পড়ার মতো যাত্রী ছি‌ল। যাত্রীরা দৌলতদিয়া ফেরি ঘাটে ও লঞ্চ ঘা‌টে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাচঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।

ঢাকা থে‌কে আসা বর্ণা খাতুন ব‌লেন, গ্রা‌মের বা‌ড়ি‌তে ফির‌ছি। ভো‌রে গাবত‌লি থে‌কে বা‌সে উ‌ঠে পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে এসে‌ছি। সেখান থে‌কে ফে‌রি‌তে উ‌ঠে দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টে নামলাম। প‌থে ও ফে‌রি ঘা‌টে কোনো ভোগা‌ন্তি নেই।

সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় দেখা দেখা গে‌ছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন আরেক যাত্রী মা‌রিয়া ব‌লেন, বাবা ঢাকা‌তে চাক‌রি ক‌রেন। যে কার‌ণে মা ও আমিও ঢাকা‌তে থা‌কি। গ্রা‌মে দাদা-দা‌দি, কাকা-কা‌কিরা সবাই আছেন। তা‌দের সা‌থে ঈদ আনন্দ ভাগাভা‌গি কর‌তে বা‌ড়ি‌তে যা‌চ্ছি। অনেক দিন পর বা‌ড়ি‌তে খুবই আনন্দ হ‌চ্ছে। বে‌শি আনন্দ লাগ‌ছে কোনো ভোগা‌ন্তি ছাড়াই বা‌ড়ি‌তে ফির‌ছি।’

লঞ্চের যা‌ত্রী সাইফুল ইসলাম ব‌লেন, ‘খুবই ভা‌লো প‌রি‌বেশ সড়‌কে ভোগা‌ন্তি‌ নেই। লঞ্চ, ফে‌রি ঘা‌টেও ভোগা‌ন্তি নেই। ঘ‌রে ফেরা মানুষগু‌লো কোনো প্রকার ভোগা‌ন্তি ছাড়াই বা‌ড়ি‌তে ফির‌তে পার‌ছে।’

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, সকাল থে‌কে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে কোনো প্রকার যানজট বা ভোগা‌ন্তি নেই। ঈদ ঘ‌রে ফেরা যা‌ত্রীরা নির্বিঘ্নে ফে‌রি পার হ‌য়ে চ‌লে যা‌চ্ছে। এই নৌরু‌টে ছোট বড় মি‌লে ১৭ টি ফে‌রির ম‌ধ্যে ১৬টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর