নরসিংদীতে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুজনকে সাজা 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসে (মোবাইল) প্রশ্নপত্র আদান-প্রদানের অভিযোগে দুজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। 

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান-প্রদান করছিলেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হন। আটককৃতদের মোবাইল ডিভাইস যাচাইয়ের পর সত্যতা পাওয়ায় তাদের ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, পরীক্ষার কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুর রহিম বলেন, পরীক্ষা চলাকালীন তারা ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান-প্রদান করে। এ সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুজনকে সাজা দেওয়া হয়েছে। 

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর