মগবাজারে বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম

রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৌমিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামের ইন্দ্রজিত পালের মেয়ে। মগবাজারের ওয়ারলেস গ্রীনওয়ে এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। মৌমিতা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর ছোট বোন মৃদুলা পাল বলেন, ‘আমাদের মা অনেক আগেই মারা গেছেন। ঢাকায় বাবার সাথে মগবাজারের বাসায় আমরা দুইবোন বসবাস করি। বাবা চায়না থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ব্যবসা করেন। গত ১৪ এপ্রিল ব্যবসায়িক কাজে বাবা চায়না চলে যান। তখন আমরা দুই বোনই বাসায় থাকতাম। আমার দিদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার ওপর পড়াশোনা করতেন। চট্টগ্রামের একটি ছেলের সাথে আমার দিদির প্রেমের সম্পর্ক ছিল। গত ২-৩ দিন যাবত ওই ছেলের সাথে দিদির সম্পর্ক ভালো যাচ্ছিল না। দিদি প্রায় সময়ই আনমনা হয়ে থাকতেন। গতরাতে রাতে খাবারের জন্য দিদিকে অনেক ডাকাডাকি করেও দিদি তার রুমের দরজা খোলেননি। পরে বিষয়টি আমাদের বাবার ম্যানেজার মেহেদী হাসানকে জানান। তিনি ধানমন্ডির বাসা থেকে আমাদের বাসায় এসে দিদিকে অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি দিদি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক জানান আমার দিদি আর বেঁচে নেই।’

চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর