নবাবগঞ্জে ধারাল অস্ত্রের মুখে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম

ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার বলমন্তচর এলাকায় ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আজ ভোর চারটার দিকে ৭/৮ জনের ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ধারাল অস্ত্রের মুখে আমাকে এবং আমার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে ডাকাতেরা।’ ডাকাতদের মুখ ডাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান ডা. রফিকুল। 

খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, একের পর এক ডাকাতির ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনায় জোর তদন্ত করছে পুলিশ। 

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পাশাপাশি দুই উপজেলা দোহার ও নবাবগঞ্জে তিনটি ডাকাতির ঘটনা ঘটল। বাকি দুটি ডাকাতির ঘটনা পার্শ্ববর্তী উপজেলা দোহারে ঘটে। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর