মানিকগঞ্জে মন্দিরে আগুন, পুড়ে গেছে প্রতিমা

আপডেট : ২৮ মে ২০২৫, ০১:২৬ পিএম

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমানিকগঞ্জ সদর উপজেলায় একটি কালিমন্দিরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালী মন্দিরে আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সরজমিনে দেখা গেছে, আগুনে মন্দিরের বিভিন্ন প্রতিমা পুড়ে গেছে। মন্দিরের ভেতরে পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। স্থানীয় লোকজন মন্দিরের সামনে ভিড় করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও মন্দির কমিটির লোকজন জানান, আজ ভোরে আধাপাকা ঘরে কালী মন্দিরে আগুন জ্বলতে দেখেন পাশের লোকজন। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে মন্দিরে মা কালি, হনুমান ও অসুরসহ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়।

আগুনে মন্দিরে থাকা মা কালি, হনুমান ও অসুরসহ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস বলেন, ‘এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়। এ ছাড়া বছরে একবার পূজা অর্চনা হয়। এলাকায় কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে নিশ্চিত নই। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছেন।’

এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কিংবা শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিনা, তা তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।’

এদিকে খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সবকিছু বিবেচনা করে আমরা তদন্ত করছি।’

রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর