ঢাবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আপডেট : ২৮ মে ২০২৫, ০৪:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছিল। হ্যাকিংয়ের পর একটি প্রতারক চক্র উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিতজনদের কাছে অর্থ চাওয়ার অপচেষ্টা চালায়। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। 

ঢাবির জনসংযোগ দপ্তর বলছে, ‘বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট নম্বরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে উপাচার্যের ব্যক্তিগত মোবাইল নম্বরটি নিরাপদ রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘কেউ যদি এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা বা যোগাযোগের সম্মুখীন হন, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ঢাবি কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা যায়, হলের ভেতরে সমকামিতার অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। তখন দুপক্ষই তর্কে জড়িয়ে যায়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর