মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:০৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ বলছে, এই ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা গোড়াই সিকদারপাড়ার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম কবিতা বেগম (৩০)। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী মেয়ের জামাই সুজন মিয়াকে (৩২) আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। সুজন নিলফামারী জেলা সদরের মাজুডাঙা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে। 

নিহতের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিলফামারী জেলার একই এলাকার বাসিন্দা কবিতা ও তাঁর স্বামী সুজন চাকরির জন্য দুই সন্তান নিয়ে গোড়াই সিকদারপাড়ার ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। কবিতা গোড়াই শিল্প এলাকার হামিম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে বেতনের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুজন একটি চাকু দিয়ে কবিতার বুকে ও হাতে আঘাত করে গুরুতর আহত করে এবং পরে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে কবিতার মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজনকে ধরতে পুলিশ অভিযান চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর