সালথায় ভারি বৃষ্টিতে ভেঙেছে সেতু, যান চলাচল বন্ধে ভোগান্তি

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

ফরিদপুরের সালথায় ভারি বৃষ্টির কারণে একটি সেতু খালের ওপর ভেঙে পড়েছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে সালথা-মুন্তারমোড় সড়কের উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকায় এ ঘটনা হয়।

সেতুটি ভেঙে যাওয়ায় সালথা–মুন্তারমোড় সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কোরবানি তথা ঈদুল আজহাকে সামনে রেখে এভাবে সড়ক-সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

ভাওয়াল ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেন ও কুদ্দুস মোল্যা জানায়, প্রথমে কয়েক দিনের অনেক বৃষ্টির পানিতে ইজারাপাড়ার খালের ওপর থাকা সেতুটির একপাশের সড়কের বিশাল অংশ ভেঙে যায়। এরপর মঙ্গলবার রাতে সড়কে থাকা সেতুটিও ভেঙে খালে পড়ে গেছে। ২৫ বছর আগে জনসাধারণের যাতায়াত সুবিধার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়।

অন্তত ১৫টি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে জেলা-উপজেলা শহর ও স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন। সড়ক ও সেতুটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি পায়ে হেটেও চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। এমন অবস্থায় দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় ভ্যানচালক আব্দুর রহমান বলেন, ‘ওই সড়ক দিয়ে ভ্যান চালিয়ে সংসার চালাই। কিন্তু সড়ক ও সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। আমিও ভ্যান চালাতে পারছি না। এখন অন্য এলাকায় গিয়ে ভ্যান চালাতে হবে।’

সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে ওই সড়ক ও সেতুটি ভেঙে পড়েছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাব। দ্রুতই সড়ক-সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ‘ইতোমধ্যে সড়ক ও সেতু ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, সমস্যার সমাধান হবে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর