গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আকত আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানিয়েছে, এ ঘটনার জেরে গ্রামটির বেশ কিছু ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে ভাংচুর ও লুটপাটের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামলা ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাদশা মাতুব্বর গ্রুপের সমর্থক আকত আলী খান গতকাল বুধবার এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ৭/৮ জন লোক ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্তায় খুঁজে পেয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তফা কামাল ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর