রাজবাড়ীতে ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদী‌ থেকে ৩ যা‌ত্রীকে জী‌বিত উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। প‌রে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস তা‌দের উদ্ধার ক‌রে পা‌ড়ে নি‌য়ে আসে।

আজ শুক্রবার সকা‌লে পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। 

আহতরা হ‌লেন- য‌শোর জেলার পাটবা‌ড়িয়া গ্রা‌মের ন‌বিজউ‌দ্দিন মোল্লার ছে‌লে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপ‌জেলার মাজপাড়া গ্রা‌মের ইসমাইল মন্ড‌লের ছে‌লে না‌জিম উদ্দিন (৪০) এবং ফ‌রিদপু‌র জেলার নগরকান্দা উপ‌জেলার সা‌জেদুল ইসলাম।

স্থানীয় ও ল‌ঞ্চে‌র যাত্রী‌দের বরা‌তে ওসি ত্রিনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছা‌লে ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটি। সে সময় তিনজন যাত্রী লঞ্চ থে‌কে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পা‌ড়ে নি‌য়ে আসে।

ওসি ত্রিনাথ সাহা ব‌লেন, এ ঘটনায় কোনো যা‌ত্রী নি‌খোঁজ নেই। আহতদের গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন।

এক প্রশ্নের জবা‌বে ওসি ত্রিনাথ সাহা ব‌লেন, লঞ্চ‌টি দুর্ঘটনার পরে তীরে ভিড়‌লে যা‌ত্রীরা উত্তেজিত হ‌য়ে লঞ্চ চাল‌কের ওপ‌রে চড়াও হন এবং ল‌ঞ্চে‌র থাকা গ্লাস ভেঙে ফে‌লে। প‌রে নৌ পু‌লিশ প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর