নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা ৩ বন্ধু নিহত

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:৫৬ এএম

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে যান। খেলার সামগ্রী কেনার পর বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের মোটরবাইককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়। দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি একই গ্রামে।

সাইফুল, আশিকের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, ‘খবর পেয়ে আমরা  ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার  দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যায়। তিনজনের মরদেহ থানায় রয়েছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর