মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও বাসের চার যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় আজ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ট্রাকের চালক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

আহতরা হলেন- ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মন্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর দিকে যাওয়া ‘শুকতারা পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন। এতে ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ পাঁচজন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম। ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর