গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩, আহত ১০

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৪:২৮ পিএম

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজলার পুরাতন মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামে সৈয়দ জামাল উদ্দিন (৭০) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর ইউনিয়নে জহিরুল শেখ (৬০)।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ও স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম ঘটনাস্থলে নিহত হন। মারাত্মক আহত হন তার বাবা সৈয়দ জামাল উদ্দিন। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা থেকে পরিবারের অন্যান্য সদস্যরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় আচমকা একটি বালু ভর্তি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এদিন সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন জহিরুল শেখ। তাকে স্থানীয়রা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেদগ্রামে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মাইক্রোবাসটি টেকেরহাট থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর