তাজিয়া মিছিলে বহন করা যাবে না ছুরি-তরবারি, আতশবাজিও নিষেধ

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম

আগামী রোববার, ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এবার তাজিয়া মিছিলে ছুরি, তরবারি ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগের হোসাইনি দালান প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।যানজট কমাতে তাজিয়া মিছিলের এলাকা এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধও জানান তিনি। 

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য স্মরণীয় শোকের দিন পবিত্র আশুরা। ১০ মহররমের এই দিনটি সব ইসলাম ধর্মাবলম্বীর কাছেই ঐতিহাসিক। সংবাদ সম্মেলনে, পবিত্র আশুরার নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানায় ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, এবার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মো. সরওয়ার বলেন, ‘ইমামবাড়াগুলোর আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে।’

ভারপ্রাপ্ত কমিশনার জানান, নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের ডগ স্কোয়াড। এছাড়াও থাকবে সিসিটিভি ক্যামেরা ও সাইবার পেট্রোলিং। 

যে-সব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল যাবে সেসব এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। মো. সরওয়ার বলেন, ‘তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে।’

এদিকে হোসাইনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি জানায়, ডিএমপির নির্দেশনা মেনেই সব ধরনের আচার অনুষ্ঠান পালন হবে।

কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, ‘সব মিছিলগুলো শিডিউল অনুযায়ী যে রুট ছিল, সরকার আমাদের আশ্বস্ত করলেন যে পর্যাপ্ত নিরাপত্তা দেবেন। এখানেও নিরাপত্তা দেবেন। আমরা সেভাবে অগ্রসর হচ্ছি।’

আশুরায় যানজট এড়াতেও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর