চাঁদার জন্য নির্মাণাধীন সিমেন্ট কারখানায় ভাঙচুরের অভিযোগ, আহত ৭

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৭ শ্রমিক আহত হয়েছে। লুট করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল। হামলার খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও কারখানাটির কর্মকর্তারা জানায়, বেলা ১২টার দিকে হঠাৎ নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ শ্রমিক আহত হয়। লুটপাটের পর হামলাকারীরা পুনরায় ট্রলারে করে চলে যায়।

নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান বলেন, ‘২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘণ্টায় ২৫০ টন সিমেন্ট উৎপাদন হবে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় দিনেদুপুরে এমন হামলা হলো। হামলার পর থেকে সবার মধ্যে ভয়ভীতি কাজ করছে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর