নবাবগঞ্জে সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, খেতে মিলল মরদেহ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে বাড়ির পাশের একটি খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক ভোর ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে না পেয়ে পুলিশ বাড়ির আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে আমজাদ ঘরের ভেতর থেকে বের হয়ে বাইরে যান। এরপর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে। ঘণ্টাখানেক পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি খেতে পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। সে কারণে তাঁকে ধরতে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে তাঁকে পাইনি। পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ভয়ে পালাতে গিয়ে তিনি স্ট্রোক করেছেন। তবে আমজাদের পরিবার যদি চায় আমরা বিষয়টি আমলে নিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠাতে পারি।’

ওসি আরও বলেন, আমজাদের আগেও একটি মামলায় জেল খেটে বের হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর