কিশোরগঞ্জে নৌকাডুবিতে বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ফারিহা রহমান নীহার (০৯) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় কাশ্মীর রহমান নীলা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল মৃত নীলার ছোট বোন নীহা।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, গতকাল শুক্রবার বিকেলে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীহা ও পরিবার। হঠাৎ নৌকাডুবি হলে ওই পরিবারের চারজনের সবাই নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নীহার বড় বোন কলেজছাত্রী কাশ্মীর রহমান নীলা ও তার বাবা-মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখেনে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় নিখোঁজ ছিল নীহা। আজ তার মরদেহ ভেসে ওঠে।

গতকালের নৌকাডুবিতে নীলা ও নীহা দুই বোনের মৃত্যুর পর চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ইউএনও।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর