নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:২০ এএম

ঢাকার নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. স্মরণ নামের আরেক যুবক গুরুতর আহত হন।

নিহত আনোয়ার হোসেন আরমান উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামের আরশেদ বেপারীর ছেলে। তিনি বাগমারা বাজারের টেস্টি ট্রিট নামের ফাস্ট ফুডের দোকানে চাকরি করতেন। আহত স্মরণ বক্সনগর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বান্দুরা ইউনিয়নের চালনাই ব্রিজের ঢালে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে আরমান ও স্মরণ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আরমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। পরে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা আহত স্মরণকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার্থে ঢাকার পাঠান। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর