ফিনল্যান্ড থেকে নবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

ফিনল্যান্ড থেকে ঢাকার নবাবগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে খালে পড়ে মো. জাইন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যন্ত্রাইল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল সোমবার উপজেলার কলাকোপা সাদাপুর খালে পড়ে নিখোঁজ হয় ফিনল্যান্ড প্রবাসী মো. মাসুদের ছেলে জাইন। সে ফিনল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেখানকার নাগরিক। 

পরিবার ও স্থানীয়রা জানান, তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা। স্বজনেরা তাকে যন্ত্রাইল ব্রিজের নিচে ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে জাইনের ডেট সার্টিফিকেট নিয়ে তার দাদা বাড়ি কলাকোপা ইউনিয়নের গোয়ালনগর এলাকায় নিয়ে যায়। এ সময় কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, যেহেতু শিশুটির জন্ম ফিনল্যান্ডে সেহেতু আইনি কিছু কার্যক্রম আছে সেটা শেষ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

গত তিন সপ্তাহ আগে বাংলাদেশের নবাবগঞ্জে তার দাদা ও নানার বাড়িতে বেড়াতে আসে। আগামী ৪ আগস্ট সে ফিনল্যান্ডে মায়ের সাথে ফিরে যাওয়ার কথা ছিল।  

এর আগে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সাদাপুর খালের পাশে নানার বাড়ির উঠানে খেলছিল শিশু জাইন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জাইনকে দেখতে না পেরে খোঁজাখুঁজি করে। একপর্যায় সে সাদাপুর খালে পড়ে গেছে ভেবে ফায়ার সার্ভিসের মাধ্যমে পরিবার স্থানীয়দের নিয়ে খুঁজতে থাকে। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ খালে তার মরদেহ ভেসে ওঠে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর