কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৩:২৩ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলহাটি গ্রামের আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২)। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬) ও তার ভাই সোহেল (৪১)। আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), তার ভাই রিয়াদ (৩২) ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)।

নিহত কৃষক সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামিদের সঙ্গে কৃষক সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৈয়দ আলীর ওপর হামলা করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ২৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মো. শহর আলী ওই বছরের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর