কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম রাফসান। সে শিমুলিয়া গ্রামের ভুঁইয়া বাড়ির মুস্তাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ওই শিশু। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে অবশেষে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বরে জানান ওসি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। আজ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহুরপুর...
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর