শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

মানিকগঞ্জে পাঁচ-বছরের শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে শিবালয় ইউনিয়নের বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করেন রাজ্জাক শেখ। পরে শিশুটি বাসায় ফিরে তার মায়ের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ঘটনাটি শিশুর মা তার বাবাকে জানালে ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় ধর্ষণ মামলা দায়ের করে পরিবার।

এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বিচারক আজ রায় দেন। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী শ্রিপ্রা রানি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর