শরীয়তপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক 

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

শরীয়তপুরের জাজিরায় সোনাবান বিবি (৬৪) নামের এক বৃদ্ধাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্ত স্বামী করিম মুন্সীকে (৭২) আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম। এর আগে গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাতের কোনো এক সময় স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে গোপালপুর এলাকা থেকে স্বামী করিমকে আটক করে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় করিমকে আটক করা হয়েছে। কি কারণে শাবল দিয়ে কুপিয়ে সোনাবানকে মারা হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে স্বামী-স্ত্রীর মধ্যে কি হয়েছিল।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর