দোহারে এনসিপি নেতার বাবার বিরুদ্ধে সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

ঢাকার দোহারে সরকারি জমি দখল করতে গিয়ে ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা।

জানা যায়, শুক্রবার সকালে জয়পাড়া বাজারের কোটি টাকা মূল্যের সোয়া এক শতাংশ জায়গা বেড়া ও টিন দিয়ে দখল করছেন হাসেম মোল্লা–এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জয়পাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

এসময় সরকারি জমি এভাবে দখলের কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হাসেম মোল্লা বাজার কমিটিকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের রোষানলে পড়ে চলে যেতে বাধ্য হন হাসেম মোল্লা। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে বেড়া খুলে দখলমুক্ত করেন।

জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, ‘এনসিপির একজন কেন্দ্রীয় নেতার বাবা ক্ষমতার জোরে সরকারি জমি দখল করবে, সভাপতি হিসেবে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। তাই ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করেছি।’ 

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্যবসায়ীরা বলছেন, বাজারের সরকারি সম্পত্তির ওপরে আবুল হাসেম মোল্লার চোখ পড়েছে গত বছরের ৫ আগষ্টের পরে। এ নিয়ে দুই দফায় তিনি সরকারি জমি দখলের চেষ্টা চালিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল হাসেম মোল্লা দাবি করেন, এ জমি তিনি আর এস–এর রেকর্ডীয় মালিক নাসির, শাহিন ও তাঁর ভাইবোনদের কাছ থেকে কিনেছেন। তবে মালিকানার কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।  

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মো. রাসেল আহমেদ বলেন, ব্যাপারটি তিনি অবগত নন। তবে তাঁর বাবার কোনো কাগজপত্র আছে কিনা, সেটা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। তিনি বলেন, ‘যদি কেউ বলে থাকে এ জায়গাটি তার এবং এ বিষয়টি প্রশাসন জানে–তবে সে মিথ্যাচার করেছে। বিষয়টি সম্পর্কে জেনে অবশ্যই বিস্তারিত জানাব।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর