দুলাভাইয়ের সাথে নদীতে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুরতে গিয়ে গোসল করার সময় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে এ ঘটনা হয়।

নিহত আবুবক্কর সিদ্দিক রিফাত (২০) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‘উপজেলার তারাকান্দি মালোয়ারচর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে চাকরি করেন। ছুটিতে বাড়িতে এসে তাঁর শ্যালক মাদরাসাসা শিক্ষার্থী রিফাতকে সাথে নিয়ে বিকেলে দক্ষিণ চরটেকি ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে রিফাত ব্রহ্মপুত্র নদের পানিতে নামেন। হঠাৎ তীব্র স্রোতের টানে রিফাত পানিতে তলিয়ে যান।’

ইউএনও আরও বলেন, ‘দুলাভাই রাজিব মিয়া তাঁর শ্যালক রাজিবকে উদ্ধারের চেষ্টার সময় নিজেও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা রাজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালেও নিখোঁজ হন রিফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে। রাজিব বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

এর আগে গত ১১ জুলাই একই স্থানে বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে সহোদর দুই বোন কাশ্মীর রহমান নীলা (১৭) ও ফারিহা রহমান নেহা (৯) নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর