প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় একজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বের হয়ে তিনজনই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত. আবদুল মোতালিবের ছেলে মো. আনোয়ারুল ইসলাম, খুরশিদ মিয়া ও মেনু মিয়ার ছেলে সাদেক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ আগস্ট সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলামের ১২ বছর বয়েসী মেয়ের মরদেহ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন ১৬ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আনোয়ারুল ইসলাম।

পরে ২০১৮ সনের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই মীর মোহাম্মদ মোখছেদুল আলম তদন্ত শেষে ওই ঘটনায় মামলার বাদী নিহতের বাবা আনোয়ারুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোহপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০১৬ সালের ১০ আগস্ট রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে বাদী আনোয়ারুল ইসলাম নিজে এবং তাঁর ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়াকে সাথে নিয়ে নিজের ১২ বছর বয়েসী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাঁশঝাড়ের ভেতরে ফেলে রাখে। দীর্ঘ বিচার কাজ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর