গোপালগঞ্জের এক উপজেলায় পানিতে ডুবে মৃত্যু ৩ শিশুর    

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা হয়।

মৃতরা হলো– নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কস বাড়ৈর ছেলে সজল বাড়ৈ (২০), শংকর বাড়ৈর মেয়ে অনুছোয়া বাড়ৈ (০৭) ও দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে  ইসহাক (০৪)। এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন।

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, ‘সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চরে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়।’

এসআই আরও বলেন, ‘পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। সজল বাড়ৈ হার্টের রোগী ছিল বলে তার পরিবার থেকে দাবি করেছে।’

অন্যদিকে খেলাখুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্তকর্তা।

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর