মুন্সিগঞ্জে বিষপানের ৫ দিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু 

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে রাজধানীর দুই বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নাম দেলোয়ার হোসেন (২৫) ও তাঁর স্ত্রী রাখি আক্তার (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান। 

এসআই জানান, শনিবার সকালে রাজধানীর দুইটি বেসরকারি হাসপাতালে (নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। দেলোয়ার সকাল সাড়ে ৯টার দিকে এবং রাখি ১০টার দিকে মারা যান। তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আগামীকাল রোববার তাদের ময়নাতদন্ত করা হবে।

পুলিশ জানায়, দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরেই বিষপান করে এই ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর