কিশোরগঞ্জের হাওরে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম

কিশোরগঞ্জে হাওরে ডুবে বগুড়া থেকে ঘুরতে আসা বনান্ত ইসলাম (২২) নামে এক পর্যটক মারা গেছেন। শনিবার জেলার হাওর অধ্যুশিত নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পাশের হাওরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল দিয়ে হাওরের অন্যতম নদী ঘোড়াউত্রা বয়ে গেছে।

বনান্ত ইসলামের বাড়ি বগুড়ার কান্দারবাজার এলাকায়। তিনি বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে বনান্ত ইসলাম বগুড়া থেকে ৮-৯ জন বন্ধুসহ কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখতে আসে। এরপর কিশোরগঞ্জ জেলা শহর থেকে হাওরে ঘুরার উদ্দেশ্যে নিকলী যায়। দুপুরে নিকলী বেড়িবাঁধ থেকে ট্রলারে দ্বীপগ্রাম ছাতিরচরের পাশে পানিতে ডুবন্ত করচবনে গিয়ে গোসল করতে পানিতে নামে সবাই। এসময় হঠাৎ বনান্ত পানিতে তলিয়ে যায়। স্থানীয় নৌকার মাঝিরা বনান্তের বন্ধুদের চিৎকারে পানিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। বনান্তরের পরিবারের সদস্যদের জানানোর পর তাঁরা রাতে বগুড়া থেকে নিকলী এসেছেন। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর