নদী থেকে বালু উত্তোলনের জের

কিশোরগঞ্জে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ২০

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিকলী উপজেলা সহকারী কমিশনার–ভূমি (এসিল্যান্ড) প্রতীক দত্ত বলেন, ‘নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

এসিল্যান্ড আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর