সিন্ডিকেটের বাধার মুখে অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে শরীয়তপুর জেলা শহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও সাধারণ মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর জেলা শহরের মেট্রো ক্লিনিকে বৃহস্পতিবার দুপুরে এক নবজাতকের জন্ম হয়। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের ইলেকট্রিশিয়ান নূর হোসেন সরদার ও রুমা বেগম দম্পতির সন্তান সে। জন্মের পরই রুমার নবজাতকের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে এক ঘণ্টা অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার জন্য স্বজনেরা ৫ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ওই অ্যাম্বুলেন্স বেলা ৩টার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে শরীয়তপুরে এসেছিল। রাতে নবজাতক শিশুটিকে ঢাকায় নেওয়ার উদ্দেশে অ্যাম্বুলেন্সে ওঠেন স্বজনেরা। অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্সটি যখন ঢাকার উদ্দেশে ছাড়া হয় তখনই বাধা হয়ে দাঁড়ায় শরীয়তপুরের অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট চক্র। ঢাকার অ্যাম্বুলেন্স হওয়ায় চক্রটি রোগী নিয়ে ঢাকায় যেতে দেবে না। চক্রটি অ্যাম্বুলেন্সের চাবি কেড়ে নেয় এবং চালককে মারধর করে প্রায় এক ঘণ্টা আটকে রাখে। এতে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে না পারায় অ্যাম্বুলেন্সের ভেতরেই নবজাতক শিশুটির মৃত্যু হয়।

নবজাতক শিশুটির নানা হারেছ ব্যাপারী বলেন, ‘(গতকাল) বেলা ৩টার সময় সিজারে আমার নাতির জন্ম হয়। জন্মের পরপরই শ্বাসকষ্টের কারণে আমার নাতিকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক আমার নাতিকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালের সামনে এক লোক ৫ হাজার টাকায় একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়। রাতে আমার নাতিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা ওই অ্যাম্বুলেন্সে উঠি। অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাবে এমন সময় স্থানীয় কিছু লোক বাধা দেয়। তারা বলে, ওই অ্যাম্বুলেন্সে করে যেতে পারব না, তাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে। তারা গাড়ির চাবি কেড়ে নিয়ে যায় এবং ড্রাইভারকে মারধর করে। প্রায় এক ঘণ্টা আটকে রাখায় অ্যাম্বুলেন্সটি ছেড়ে যেতে না পারায় আমার নাতি মারা যায়। আমি এই জুলুমের বিচার চাই।’

অ্যাম্বুলেন্সটির চালক মোশারফ বলেন, ‘আমার ঢাকার গাড়ি। আমি বিকেল ৩টার দিকে এক রোগী নিয়ে শরীয়তপুরে এসেছিলাম। এক নবজাতককে ঢাকা শিশু হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য তার স্বজনেরা আমার গাড়ি ভাড়া করে। শিশুর স্বজনেরা শিশুটিকে নিয়ে গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট করি। এ সময় স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা আমাকে রোগী নিয়ে ঢাকায় যেতে বাধা দেয়। তারা আমার গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং আমাকে মারধর করে এক ঘণ্টা গাড়ি আটকে রাখে। এতে গাড়ির মধ্যেই শিশুটি মারা যায়। যা খুবই দুঃখজনক।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ঢাকার গাড়ি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা গাড়িটি আটকে রাখায় একজন রোগী মারা যাওয়ার খবর পেয়েছি। তবে এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর