বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর রান্না করা খাবার হেফাজতে নিলেন ওসি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিলের জন্য রান্না করা খাবার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সদর থানা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামালের নিজ বাস ভবনে খাবার রান্না হয়েছিল।

মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক কোনো সম্পত্তি নয়। তিনি জাতির জনক। তার শাহাদৎবার্ষিকী করা যাবে না– সরকার থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী পালন করার স্বাধীনতা আমার আছে।’

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান আরও বলেন, ‘আজ সকালে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আমার নিজ ভবনে কালো পতাকা উত্তোলন, কুরআনখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে দোয়া মাহফিলের জন্য এক ডেকচি খিচুড়ি রান্না করা হচ্ছিল। খাবার রান্না প্রায় শেষ পর্যায়ে– এমন সময়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ বেশ কয়েকজন পুলিশ আসে। তারা চুলা নিভিয়ে রান্না করা খাবার একটি ভ্যানে করে নিয়ে যায়। গরীব মানুষের জন্য রান্না করা কাঙালি ভোজ রেখে যেতে পুলিশদের অনেক অনুরোধ করলেও তারা কথা রাখেনি।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে ওই সময়ে ওসি সাংবাদিকদের বলেন, ‘শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন না করতে উপরের নির্দেশ ছিল। এই কারণে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ওই রান্না করা খাবার পুলিশ হেফাজতে রয়েছে।’

এদিকে শুক্রবার বিকেল ৪টার দিকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাসে লেখেন, ‘‘১৫ আগস্ট  ‘জাতীয় শোক দিবস-২০২৫’ নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দেয়া মাহফিল। আয়োজন ছিলে কাঙালি ভোজের। বাকিটা…ইতিহাস।’’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর