নিখোঁজের ৫দিন পর নদীতে ভেসে উঠল যুবকের গলা কাটা লাশ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫দিন পর নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার ভৈরবের টোক চানপুর এলাকা দিয়ে বয়ে চলা মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের বন্দের বাড়ির মৃত শফি মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই রিয়াজ মিয়া বলেন, ‘গত ১০ আগস্ট বিকেলে রাকিব বাড়ি থেকে ৫০০ টাকা নিয়ে একই উপজেলার কুকরাই গ্রামের বন্ধু শাওনের বাড়ির উদ্দেশে বের হন। এরপর থেকে রাকিব আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে গতকাল বৃহস্পতিবার বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

ভৈরব নৌ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, ‘আজ দুপুরে স্থানীয়রা খবর দিলে ভৈরবের টোক চানপুর এলাকা থেকে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় রাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের স্বজনেরাও উপস্থিত ছিল।’

নৌ ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর