১৫ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। শুক্রবার ভোর থেকেই সমাধি সৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ভেতরে কাউকেই যেতে দেওয়া হয়নি। 

গতকাল বৃহস্পতিবার থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। শুক্রবার আরও কড়াকড়ি আরোপ করা হয়। ভেতরে প্রবেশ তো দূরের কথা, কাউকে সমাধির আশপাশে দাঁড়াতেও দেওয়া হয়নি। 

এদিকে, শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি করার কথা থাকলেও সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকা বা আশপাশের এলাকায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এমনকি কোনো উৎসুক জনতারও দেখা মেলেনি। 

শুধু টুঙ্গিপাড়া সমাধি সৌধ এলাকায়ই নয়, গোপালগঞ্জ জেলা সদরসহ পুরো জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গত তিন মেয়াদে এ দিনে টুঙ্গিপাড়ায় নানা রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হতো। এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস ঘোষণা করে পালন করা হতো। ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনে তার বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতেন। সেই সঙ্গে আসতেন তার সরকারের মন্ত্রী-এমপি ও রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তারাও।

তবে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর পরিস্থিতি বদলে গেছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে আনুষ্ঠানিক কোনো ধরনের কর্মসূচি পালিত হয়নি।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর