কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ২ শিক্ষক কারাগারে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোপনে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত ওই দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী পূর্ব পাড়া এলাকার একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

ওই দুই শিক্ষক হলেন- পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্ব গ্রামের আ. হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০) এবং একই উপজেলার চর পাকুন্দিয়া গ্রামের আ. মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারের দরজা বন্ধ করে ব্ল্যাক বোর্ডে ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল’ লিখে খিচুরি রান্না করছিলেন বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তার ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর