গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

গোপালগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে এবং গাছ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী গ্রামে এবং গতকাল সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এই দুর্ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেচেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার (৪০) এবং কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবিনা খানম (১১)।

ওসি হাফিজুর রহমান জানান, সকালে প্রতিবন্ধী প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে তার ব্রাশ পড়ে থাকতে দেখা যায়। পরে জাল দিয়ে তল্লাশি চালিয়ে প্রদীপ সরকারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ওসি কামাল হোসেন জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য গাছে ওঠে রুবিনা খানম। এ সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
লোডিং...

এলাকার খবর