শরীয়তপুরে কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম

শরীয়তপুরের জাজিরায় খবির সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আরেক এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উমরদি মাদবর কান্দি জামে মসজিদে ফজরের আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ওই মসজিদের ইমামকে হুমকি দেয় স্থানীয় বখাটে আলমাস সরদার। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সদস্যরা প্রতিবাদ জানায়। পরে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ক্ষিপ্ত হয়ে আলমাস তাঁর লোকজন নিয়ে মঙ্গলবার রাতে মসজিদ কমিটির সদস্য খবির সরদারের বাড়িতে যায়। খবির সরদার ঘর থেকে বের হলে তাঁকে ছুরিকাঘাত করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়। খবিরের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবিরকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, ‘মসজিদের মাইকে ফজরের আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করি। এরপর থেকেই আলমাস আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। মঙ্গলবার সুযোগ বুঝে মসজিদ কমিটির সদস্য খবির সরদারকে ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। তারপরও তদন্ত চলছে, অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর