নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাউসার রশিদ বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বীর আহমদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনোহরদী থানার রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

মনোহরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহতাবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর