শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

শরীয়তপুরের জাজিরায় আলমাস সরদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উমরদ্দিন মাদবর কান্দি এলাকার জব্বার মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মাটিচাপা অবস্থায় অর্ধগলিত মরদেহটি পাওয়া যায়।

আলমাস উমরদ্দিন মাদবর কান্দি গ্রামের মৃত সহন সরদারের ছেলে। তিনি বিএনপি নেতা খবির উদ্দিন সরদার হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আলমাসসহ ১৮ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার খবিরের বড় ভাই দানেশ সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেন। এক দিন পরই আলমাসের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। খবির সরদার ও আলমাস সরদার সম্পর্কে চাচা ভাতিজা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবর কান্দি এলাকার আলমাস সরদারের পরিবার ও খবির সরদারের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জের ধরে আলমাস সরদার গত ১৮ আগস্ট সরদার বাড়ি জামে মসজিদে ফজরের আযান ও আযানের পর বয়ানে ঘুমের ব্যাঘাত হয়, এ বিষয় নিয়ে মসজিদের ইমাম ও মুসল্লিদের বকা এবং হুমকি দেন। পরে সকলের সিদ্ধান্ত মোতাবেক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরদার জাজিরা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানান। এ ছাড়া মসজিদ কমিটি নিয়েও দ্বন্দ্ব রয়েছে দুই পরিবারের মধ্যে। পরে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হলে খবির সরদারের ওপর হামলা চালানো হয়। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে স্থানীয় জব্বার মাস্টারের ডোবায় ফেলে রাখা হয়। স্থানীয়রা খবিরের রক্তাক্ত দেহ ডোবা থেকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত আলমাস ও তাঁর পরিবারের সদস্যরা এমন অভিযোগ খবিরের পরিবারের। এ ঘটনাকে কেন্দ্র করে আলমাসের পরিবারের পাঁচটি বসতঘর ও একটি ছাগলের খামার ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন।

এর পর আবার গ্রামে প্রচার হতে থাকে যে ডোবার মধ্যে আলমাসের মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়, কিন্তু কোনো মরদেহ না পেয়ে ফিরে আসে। এর পর আলমাসের স্বজনেরা ওই ডোবা ও আশপাশের এলাকায় সন্ধান চালাতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার রাতে ওই ডোবার পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ভিটা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দী আলমাসের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সুরতহাল শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে আলমাসের বোন হালিমা আক্তার বলেন, ‘দানেশ সরদার, রিপন, খবির সরদার, নুর ইসলাম কোতোয়াল, রুবেল কোতোয়ালরা আমার ভাইকে হত্যা করে মরদেহ গুম করে রেখেছিল। দুদিন ধরে তাঁকে খুঁজেছি। অবশেষে মাটিচাপা অবস্থায় খুঁজে পেলাম। তাঁরা আমার এক ভাইকে মেরে ফেলেছে, আরেক ভাইকেও চাচাদের হত্যা মামলার আসামি করেছে।’

এদিকে খবির সরদারের স্ত্রী মেঘনা বেগম বলেন, ‘আমার স্বামী সরদার বাড়ি জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। মসজিদের আযান ও আযানের পর বয়ানে ঘুমের ব্যাঘাত হয় আলমাসের। তাই মসজিদের ইমাম ও মুসল্লিদের বক ও হুমকি দেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করায় আমার স্বামীকে আলমাস ও তাঁর লোকজন হত্যা করেছে।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আলমাস ও খবিরের পরিবারে মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আবার মসজিদ কমিটি নিয়ে বিরোধ হয় তাঁদের মধ্যে। গত মঙ্গলবার রাতে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। ওই হত্যা মামলার একজন আসামির মরদেহ বৃহস্পতিবার রাতে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর