স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তাঁর প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন ও তাঁর প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। 

আসামিরা হলেন- নিহত ব্যক্তির স্ত্রী শাহিনুর আক্তার এবং শাহিনুরের প্রেমিক রিপন মিয়া। রায় ঘোষণার সময় আসামি রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্ত্রী শাহিনুর আক্তার পলাতক রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত( পিপি) নজরুল ইসলাম মাসুম। এই আইনজীবী জানান, নিহতের স্ত্রী শাহিনুর ও তাঁর প্রেমিক রিপন মিলে দলিল লেখক মোশারফকে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে অচেতন করেন। পরে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা। এ ঘটনায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড রায় ঘোষণা করেন।

মামলার বাদী সোলায়মান ভুইয়া বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানাই।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর