কোটালীপাড়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই দুই নেতা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরু (৩৪) ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ খান (২২)। 

গতকাল শনিবার রাশেদ খানকে গোপালপুর ও নিয়াজ মোর্শেদ হিরুকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ রোববার বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে কোটালীপাড়া থানার পুলিশ।

কোটালীপাড়া থানার পুলিশ জানিয়েছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরো ও রাশেদ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরু ও রাশেদ খান গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর