সোনারগাঁওয়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুর এলাকায় ফার্ম হাউসের একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বর্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেখ মঞ্জুর বারির ছেলে। তিনি মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বন্ধু বর্ণিল সপ্তর্ষি বলেন, ‘আজ সকালবেলা ছয়-সাতজন মিলে নারায়ণগঞ্জে বেড়াতে যাই আমরা। দুপুরের দিকে ফার্ম হাউসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে বর্ষ পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে বর্ষ। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহত যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর